২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

ছবি হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 02:36 PM

Updated : 18 Oct 2022, 02:36 PM

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কেদারনাথ ধামের কাছে তীর্থযাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৭ জন নিহত হয়েছে।

মঙ্গলবার কেদারনাথ থেকে উড্ডয়নের পরপরই গারু চাটির কাছে কপ্টারটি বিধ্বস্ত হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

হেলিকপ্টারটি কেদারনাথ থেকে ফাটা যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই রাজ্য পুলিশ ও দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

টুইটার ও গণমাধ্যমের ছবিতে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটি ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে।

কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, উদ্ধার অভিযান চলছে।

খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার ধামাল দুর্ঘটনার কারণ তদন্তে নির্দেশ দিয়েছেন।