সন্ত্রাস শ্রীলঙ্কার প্রাণোচ্ছ্বাস রুখে দিতে পারবে না: মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ থেকে শ্রীলংকায় পৌঁছে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন, “শ্রীলংকা আবার ঘুরে দাঁড়াবে। কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা দিয়ে শ্রীলঙ্কার প্রাণোচ্ছ্বাস রুখে দেওয়া যাবে না।”
শ্রীলংকায় গত ২১ এপ্রিল ইষ্টার সানডে উদযাপনের দিন ভয়াবহ ধারাবাহিক বোমা হামলার অন্তত ২৫০ জন নিহত হয়েছিল। সে হামলার পর মোদীই প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রীলংকা সফরে গেলেন।
রোববার সকালে কলোম্বোয় পৌঁছন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। এরপর ইস্টার সানডের হামলায় আক্রান্ত একটি চার্চ পরিদর্শন করাসহ নিহতদের প্রতি শ্রদ্ধা জানান মোদী।
কলোম্বোর একটি ক্যাথলিক চার্চসহ অন্য আরো দুটি চার্চ এবং ৪ টি হোটেলে মোদী নিহতদের স্মরণে প্রার্থনা করেন এবং পুস্পস্তবক অর্পন করেন।
