সেন্ট মার্টিন থেকে ফিরতি পথে দুর্ভোগ
একই দিনে দুই জাহাজের ইঞ্জিন বিকল হওয়ায় দিনভর সেন্ট মার্টিন দ্বীপ ছাড়ার উপায় ছিল না। এমভি কর্ণফুলী ও এমভি বার আউলিয়ার ইঞ্জিনে ক্রুটির কারণে জেটিতে আটকা পড়েন শত শত পর্যটক। পরে চট্টগ্রাম থেকে এমভি বে ওয়ান জাহাজ এলে ফেরার সুযোগ মেলে; যাতে কোনোরকমে শনিবার সন্ধ্যায় জেটি ছাড়তে পারেন পর্যটকরা।
