কতটা এগোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে?
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও-মগবাজার হয়ে চিটাগাং রোডের কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে। উড়াল সড়কটির তেজগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার অংশ আগামী ডিসেম্বর নাগাদ খুলে দেওয়ার কথা থাকলেও সে অনুযায়ী কাজের অগ্রগতি অতটা দৃশ্যমান নয়।
