হাসপাতালের সামনে এ কেমন বিভাজক!
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ফটকের সামনে যে সড়ক বিভাজক নির্মাণ করা হয়েছে, সেখানে রাখা হয়নি কোনো জেব্রা ক্রসিং। তাতে রোগী ও স্বজনদের হয় অনেকটা পথ মাড়িয়ে যেতে হচ্ছে, না হয় ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে উঁচু বিভাজক।
