পার্কে খেলা বন্ধ, চলছে চাষাবাদ
ঢাকার মিরপুরের ১২ নম্বরের ডি ও ই ব্লকের মাঝে অবস্থিত পার্কটি একসময় শিশুদের খেলা আর স্থানীয়দের অবসর কাটানোর জায়গা ছিল যা এখন পরিণত হয়েছে ক্ষেত খামারে। উত্তর সিটি করপোরেশনের পার্কটিতে তালা ঝুলিয়ে ভেতরে করা হচ্ছে চাষাবাদ; দুই অংশে বসেছে দোকান।
