বেহাল পড়ে আছে লালমাটিয়ার দুই পার্ক
ঢাকার লালমাটিয়ায় শিশু-কিশোরদের আনন্দ-বিনোদনের জন্য দুটি পার্ক থাকলেও সেখানে কেউ যায় না। পার্কের বিভিন্ন রাইড নষ্ট আর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। দোলনার নিচু জায়গাটিতে পানি ও পাতা জমে শ্যাওলা ধরে গেছে। স্কেটিংয়ের জায়গাতেও জমেছে পানি। সেখানে শিশু-কিশোরেরা লাফ-ঝাঁপ দিচ্ছে, দেখে মনে হবে সুইমিংপুল। দিনের পর দিন রক্ষণাবেক্ষণের অভাবে এভাবে বেহাল পড়ে আছে লালমাটিয়ার ‘ত্রিকোন পার্ক’ ও ‘ডি-ব্লক’ পার্ক।