ঢাকায় পশুপাখির প্রদর্শনী
রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বসেছে পশুপাখির প্রদর্শনী। সেখানে গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়ালের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা ঘুরে ঘুরে পশুপাখি যেমন দেখছেন, তেমনই পছন্দের প্রাণী কিনতে পারছেন। জাত ও আকারভেদে রয়েছে দামের ভিন্নতা। বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।
