শহীদ নূর হোসেন দিবস
১৯৮৭ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে মিছিলে যোগ দেন শহীদ নূর হোসেন। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার স্মরণে প্রতি বছর ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’ পালন করা হয়।
