৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতিঝিলে সাশ্রয়ী মূল্যের ‘হলিডে মার্কেট’

ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে বসে সাপ্তাহিক ‘হলিডে মার্কেট’। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বসে এ অস্থায়ী বাজার। সকাল থেকে রাত পর্যন্ত এখানে বিভিন্ন পণ্য বিক্রি হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানিরা কাপড়, প্রসাধনী ও জুতাসহ নানা পণ্য নিয়ে হাজির হন এ বাজারে। দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতাদের আনাগোনাও থাকে বেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 08:25 PM

Updated : 31 Oct 2026, 08:25 PM