১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাজারে নতুন নোট, দামও চড়া

কোরবানির ঈদকে সামনে রেখে এবারও রাজধানীর গুলিস্তানে জমে উঠেছে নতুন টাকার বিকিকিনি। তবে দাম এবার অনেক বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। নোট রদবদলের বাজারে সেগুলোর পরিমাণ কম; তাই প্রতি নোটের বিপরীতে অনেক দাম হাঁকছেন বিক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 08:01 PM

Updated : 01 Sep 2026, 11:50 AM

এক নজরে

কোরবানির ঈদকে সামনে রেখে এবারও রাজধানীর গুলিস্তানে জমে উঠেছে নতুন টাকার বিকিকিনি। তবে দাম এবার অনেক বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। নোট রদবদলের বাজারে সেগুলোর পরিমাণ কম; তাই প্রতি নোটের বিপরীতে অনেক দাম হাঁকছেন বিক্রেতারা।

পুরনো ও ছেঁড়া টাকা বিনিময়ের ফুটপাতের দোকানগুলো ঈদ এলেই নতুন টাকার বাজারে রূপ নেয়। ঈদে সালামির জন্য এসব দোকান থেকে অনেকেই নতুন নোট সংগ্রহ করেন। ছবি: মাহমুদ জামান অভি

পুরনো ও ছেঁড়া টাকা বিনিময়ের ফুটপাতের দোকানগুলো ঈদ এলেই নতুন টাকার বাজারে রূপ নেয়। ঈদে সালামির জন্য এসব দোকান থেকে অনেকেই নতুন নোট সংগ্রহ করেন

ঈদ এলেই চাহিদা বেড়ে যায় নতুন নোটের। ২ টাকা থেকে শুরু করে ২০০ টাকার নোটের বান্ডেল মিলবে গুলিস্তানের নতুন টাকার এ বাজারে। ছবি: মাহমুদ জামান অভি

ঈদ এলেই চাহিদা বেড়ে যায় নতুন নোটের। ২ টাকা থেকে শুরু করে ২০০ টাকার নোটের বান্ডেল মিলবে গুলিস্তানের নতুন টাকার এ বাজারে

শেখ মুজিবুর রহমানের ছবি বদলে নতুন নোট ছাড়া হলেও গুলিস্তানে নোট বদলানোর দোকানগুলোতে চাহিদা অনুযায়ী নতুন নোট না থাকায় দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। ছবি: মাহমুদ জামান অভি

শেখ মুজিবুর রহমানের

গুলিস্তানের দোকানগুলোতে নতুন ছাপা পাওয়া ১০০০ টাকার একটি নোট বিক্রি হতে দেখা যায় ১০৫০ টাকায়। ছবি: মাহমুদ জামান অভি

গুলিস্তানের দোকানগুলোতে নতুন ছাপা পাওয়া ১০০০ টাকার একটি নোট বিক্রি হতে দেখা যায় ১০৫০ টাকায়

গুলিস্তানে নোট রদবদলের দোকানগুলোতে মিলছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। ছবি: মাহমুদ জামান অভি

গুলিস্তানে নোট রদবদলের দোকানগুলোতে মিলছে ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন প্রকাশ হওয়া ২০ টাকার একটি নোট ৪০ টাকা, ৫০ টাকার একটি নোট ৮০ টাকায় এবং ১০০০ টাকার একটি নোট ১০৫০ টাকায় কিনতে হচ্ছে। ছবি: মাহমুদ জামান অভি

শেখ মুজিবুর রহমানের

কোরবানির  ঈদকে সামনে রেখে গুলিস্তানে নতুন টাকার বাজারে ক্রেতা সমাগম বেড়েছে। ছবি: মাহমুদ জামান অভি

কোরবানির ঈদকে সামনে রেখে গুলিস্তানে নতুন টাকার বাজারে ক্রেতা সমাগম বেড়েছে

গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে বুধবার দুপুরে ছেলের জন্য নতুন প্রকাশ হওয়া ২০ টাকারপাঁচটি নোট কিনতে দেখা যায় এই ব্যক্তিকে। ছবি: মাহমুদ জামান অভি

গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে বুধবার দুপুরে ছেলের জন্য নতুন প্রকাশ হওয়া ২০ টাকারপাঁচটি নোট কিনতে দেখা যায় এই ব্যক্তিকে

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের নোট রদবদলের দোকানগুলোতে নতুন প্রকাশ হওয়া নোটের সঙ্গে মিলছে পুরাতন নোটও। ছবি: মাহমুদ জামান অভি

রাজধানীর গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের নোট রদবদলের দোকানগুলোতে নতুন প্রকাশ হওয়া নোটের সঙ্গে মিলছে পুরাতন নোটও