সড়কের খানা-খন্দে দুর্ভোগ
নানান কাজের খোড়াখুড়িতে ঢাকার অনেকগুলো সড়ক যেন খানা-খন্দে পরিণত হয়েছে। কোথাও চলে বিদ্যুতের ভূগর্ভস্থ কেবল বসানোর কাজ, কোথাওবা ওয়াসার পাইপলাইন বা সুয়ারেজ লাইনের কাজ। কাজ শেষে এসব সড়ক ঠিকঠাক মেরামত না করায় বৃষ্টির পানি একটু জমতেই কাদায় পিচ্ছিল হয়ে যায় রাস্তাগুলো। পথচারীদের ভোগান্তির অন্ত থাকে না।
সড়কের খানা-খন্দে দুর্ভোগ
