ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতিগুলো রঙ-তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম শনিবার এ কার্যক্রম উদ্বোধন করেন। উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত আঁকা গ্রাফিতিগুলো নতুন রঙে ফুটিয়ে তুলছেন শিক্ষার্থী ও শিল্পীরা।