Published : 23 Mar 2025, 12:55 PM
ঈদযাত্রা ঘিরে সড়কে বাস নামাচ্ছেন মালিকরা। পুরনো বাস ঘষেমেজে চকচকে করছেন, ত্রুটি থাকলে ঠিকঠাক করে নিচ্ছেন। পুরনো বাসের সঙ্গে নতুন বাসও নামাচ্ছেন। রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় গাড়ি মেরামতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন গ্যারেজের কর্মীরা।
যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার গ্যারেজগুলোতে চলছে পুরনো বাসকে নতুন রূপ দেওয়ার কর্মযজ্ঞ। ঈদযাত্রায় সড়কে যাত্রী আকর্ষণে বাসগুলোকে পরিপাটি করে তোলা হচ্ছে