রঙিন ক্যাকটাসে ভরপুর বৃক্ষ মেলা
নানা রকম গাছের প্রদর্শনীতে ভরপুর বৃক্ষ মেলা ভিন্ন এক আকর্ষণ নিয়ে প্রতিবার হাজির হয় নগরবাসীর কাছে। ঢাকার আগারগাঁওয়ে মাসব্যাপী এ মেলায় রং ছড়াচ্ছে রঙিন সব ক্যাকটাস। ঘরে সাজিয়ে রাখার এসব ক্যাকটাস দেখতে যেমন সুন্দর, তেমনি অল্প আলো, বাতাস আর পানিতেই টিকে থাকে বলে নগরবাসীর চাহিদারও শীর্ষে।
