কাপ্তানবাজারের কবুতর হাট
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর কাপ্তানবাজারের হাটে দেখা মেলে নানান জাতের কবুতর। সপ্তাহের এ দিনটিতেই কেবল কবুতরের হাট বসে, বেচাকেনা চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কবুতরের পাশাপাশি পোষার জন্য বিভিন্ন পাখিও বিক্রি হয় সেখানে।
