ক্যান্সার লড়াকুদের সম্মাননা
ক্যান্সার সারভাইভারস দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে শনিবার বিকালে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পাঁচজন সারভাইভারকে দেওয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে ২৮ জন ক্যান্সার সারভাইভার ও ৩৫ জন কেয়ারগিভারদের কথা নিয়ে লেখা বই ‘এখানে থেমো না:ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
