তেলের মূল্যবৃদ্ধিতে চালকদের ‘হা-হুতাশ’
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা পর্যন্ত বাড়ানোর খবরে রোববার রাতেই বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় করেন যানবাহন চালকরা। তবে সোমবার সকাল থেকে সেই চিত্র দেখা যায়নি। পাম্পগুলোতে নতুন দরে বিক্রি হচ্ছে তেল। দাম বৃদ্ধির কারণে তেল নিতে এসে ক্ষোভ, ‘হা-হুতাশ’ প্রকাশ করছেন যানবাহন চালকরা।
