প্রজাপতির ডানায় রঙিন জাহাঙ্গীরনগর
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্য সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ১৬তম প্রজাপতি মেলা। শুক্রবার সকাল ১১টার দিকে বেলুন ও প্রজাপতি উড়িয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ নূরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রকৃতিপ্রেমী, শিক্ষার্থী, গবেষক ও শিশু-কিশোরদের ভিড় জমে।
