Published : 05 Jul 2025, 07:05 PM
মাইক্রোবাসের ভেতরের চেয়ার উঠিয়ে দুই পাশে পাতা হয় বেঞ্চ, গায়ে বড় লেখা হয় অ্যাম্বুলেন্স আর রাস্তায় চলাচলের সময় বাজে সাইরেন। জরুরি মুহূর্তে রোগীকে পরিবহনের এই বাহনের বেশিরভাগের চিত্রই এমন। এতে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধা। রোগীর প্রাণ বাঁচাতে আইসিইউ অ্যাম্বুলেন্সের বিকল্প নেই, যাতে থাকে পোর্টেবল ভেন্টিলেটর, জরুরি ওষুধ, ইনকিউবেশন সেট, অক্সিজেন সিলিন্ডার, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, ক্যাথেটার, বিপি স্টেথো, পালস অক্সিমিটারসহ নানা কিছু। কিন্তু এমন সুযোগসুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সের সংখ্যা খুবই সীমিত।
দেশের বেশিরভাগ অ্যাম্বুলেন্স মাইক্রোবাস কনভার্ট করে বানানো। সরকারি জরুরি সহায়তা নম্বর ৯৯৯ এর আওতায়ও চলে এসব সাধারণ অ্যাম্বুলেন্স, যেখানে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে রোগী। ভেতরে আসনের নিচেই বিশাল দুটি গ্যাস সিলিন্ডার
দেশের বেশিরভাগ অ্যাম্বুলেন্স মাইক্রোবাস কনভার্ট করে বানানো। সরকারি জরুরি সহায়তা নম্বর ৯৯৯ এর আওতায়ও চলে এসব সাধারণ অ্যাম্বুলেন্স, যেখানে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম
রোগীর জন্য যেসব সুযোগসুবিধা থাকা দরকার, সেসবের তেমন কিছুই নেই সাধারণ অ্যাম্বুলেন্সে। কেবল একটি অক্সিজেন সিলিন্ডার দেখা যায় ভেতরে
মাইক্রোবাসের পেছনের সিটগুলো সরিয়ে বেঞ্চ পেতে বানানো অ্যাম্বুলেন্স, বেশিরভাগ অ্যাম্বুলেন্সের চিত্রই এমন
মাইক্রোবাসের পেছনের সিটগুলো সরিয়ে বেঞ্চ পেতে বানানো অ্যাম্বুলেন্স, বেশিরভাগ অ্যাম্বুলেন্সের চিত্রই এমন