জেলেদের সাগরে ভাসার প্রস্তুতি
সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার। এরপরই জাল-নৌকা নিয়ে গভীর সমুদ্রে ভাসবেন জেলেরা; শুরু হবে তাদের ব্যস্ততা। মাছ ধরার প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় জাল মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা।
