শীত এলেই পানি নিয়ে দুর্ভোগ তীব্র হয় উপকূলজুড়ে। খাবার পানির পাশাপাশি সরবরাহ সংকটে পড়েন বাসিন্দারা। দূর থেকে এনে ও সংগ্রহ করে রাখা বৃষ্টির পানি দিয়ে কাজ চালাতে হয় তাদের। দাকোপের কালাবগির উপকূল এলাকার বাসিন্দারাও এ সময়ে পানির অভাবে কষ্টে পড়েছেন। শীতের পর থেকে ফসলের ক্ষেতও ফেটে চৌচির হয়ে পড়েছে।