২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও লন টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:02 PM

Updated : 01 Sep 2026, 10:23 PM

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান ও হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।

প্রতিযোগিতায় দেশের ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

এ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিশ্ববিদ্যালয়ের শরিরচর্চা শিক্ষা শাখার ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদৎ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটিই হাবিপ্রবিতে প্রথম বারের মতো কোন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।”

প্রতিযোগিতা শেষ হবে ২৯ মার্চ।