মতপাথর্ক্য ও গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি
প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনীতিতে মতপাথর্ক্য ও গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে।
বঙ্গভবনে বুধবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এম এনামুল্লাহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপ্রধান এমন মন্তব্য করেন তথ্য দিয়েছে রাষ্ট্রপতির দফতর।
সাক্ষাৎকালে উপাচার্য এম এনামুল্লাহ রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উপাচার্য জানান, বর্তমানে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ৬০০ কোটি টাকার সরকারি বরাদ্দের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। শূন্য পদে শিক্ষক নিয়োগ ও ছাত্রীদের আবাসন সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করা হয়।
এসব সমস্যা সমাধানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন এবং তুলনামূলক পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চ শিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
