Published : 01 Jan 2025, 08:44 PM
রংধনু গ্রুপের মালিকানাধীন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ এর সম্পাদক পদ ছেড়েছেন মুস্তাফিজ শফি।
গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার পত্রিকাটিতে শেষ অফিস করেন তিনি।
বুধবার পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নিয়েছেন মোরছালীন বাবলা।
সহযোগী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ ও ইমতিয়ার শামীম, চিফ রিপোর্টার আজিজুল পারভেজ, সহকারী সম্পাদক (সাহিত্য) ফারুক আহমেদও পত্রিকাটি ছেড়েছেন।
৩১ ডিসেম্বর তারাও শেষ দিন অফিস করেন।
সিরাজুল ইসলাম আবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “'গত ৩১ ডিসেম্বর শেষ অফিস করেছি। সম্পাদকসহ আমরা কয়েকজন এক সঙ্গে চাকরি থেকে ইস্তফা দিয়েছি।”
২০২৩ সালের ৮ জানুয়ারি মুস্তাফিজ শফির সম্পাদনায় আনুষ্ঠানিকভাবে বাজারে আসে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ।