Published : 04 Apr 2023, 01:16 PM
ডিওডোরেন্ট ব্যবহারে বাহুমূলে অনেকের কালচে দাগ হয়। এক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো।
শুধু তাই নয়, দেহের দুর্গন্ধ দূর করা যায় প্রাকৃতিক উপাদানে তৈরি বাহুমূলের মাস্ক ব্যবহার করে।
ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ‘কস্মোডার্মা স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিক’য়ের ত্বক বিশেষজ্ঞ অনন্যা কালিতা এই সম্পর্কে বলেন, “বগলের মাস্ক লোমকূপ পরিষ্কারের মাধ্যমে দুর্গন্ধ দূর করে। দুর্গন্ধসৃষ্টিকারী ব্যাক্টেরিয়া বা প্রসাধনীর রাসায়নিক উপাদানের অবশিষ্টাংশ দূর করতে সহায়তা করে। পাশাপাশি ত্বক আর্দ্র রাখার মাধ্যমে চুলকানি ও প্রদাহ কমাতে পারে।”
তার মতে ‘অ্যাপল সাইডার ভিনিগার’, ‘বেন্টোনাইট ক্লে’ এবং ‘অ্যাক্টিভ চারকোল’য়ের তৈরি মাস্ক এক্ষেত্রে ভালো কাজ করে।
ঘরে খুব সহজেই প্রাকৃতিক উপাদান দিয়ে বাহুমূলে ব্যবহার উপযোগী মাস্ক তৈরি করতে প্রয়োজন পড়বে- বেইকিং সোডা, অ্যাপল সাইডার ভিনিগার ও কর্নফ্লাওয়ার।
মাস্ক তৈরি করে ব্যবহারের পরে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর শুকিয়ে এলে তা ধুয়ে নিতে হবে।
একটা তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে মুছে নিতে হবে।
* সংবেদনশীল ত্বকে মাস্ক ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়ার পরামর্শ দেন ডা. অনন্যা।
* ব্যাক্টেরিয়া ও জীবাণুর মতো ময়লা দূর করে বাহুমূল পরিষ্কার করতে সহায়তা করে ক্লে মাস্ক।
* অ্যাপল সাইডার ভিনিগারে তৈরি মাস্ক পিএইচ এর ভারসাম্য বজায় রাখে এবং ঘামের দুর্গন্ধ কমাতে সহায়তা করে।
* চারকোলের তৈরি মাস্ক ত্বক এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করে বাড়তি তেল শোষণে সহায়তা করে।
* ঘন ঘন বাহুমূলে মাস্ক ব্যবহার করা যাবে না। আবার ওয়াক্স বা শেইভিংয়ের পরে ব্যবহার না করাই ভালো; কারণ এই সময়ে ত্বক অনেক বেশি সংবেদনশীল থাকে।
সতর্কতা
রাসায়নিক উপাদান যেমন- ডিওডোরেন্টে থাকা অ্যালুমিনিয়াম কিডনি বা বৃক্কের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তবে এই প্রক্রিয়াকে দ্রুত করতে চাইলে বাহুমূলে মাস্ক ব্যবহার করা যেতে পারে। এটা বাহুমূলের দুর্গন্ধ দূর করে ও পরিষ্কার রাখে।
ছবি সৌজন্যে: কে ক্র্যাফট।
আরও পড়ুন
পুরানো খবর:
ব্রণ থাকলে যেভাবে মুখ ধুতে হবেপুরানো খবর:
বাহুমূলের কালচেভাব দূর করার সহজ উপায়পুরানো খবর:
কালচে ঠোঁট গোলাপি করার উপায়