ভেষজ পানির উপকারিতা
ভেষজ উপাদানের কারণে পানির স্বাদ যেমন বাড়বে তেমনি উপকারও মিলবে।
পানি পান উপকারী। আর এই উপকার আরও বাড়ানো যায় ভেষজ পানির মাধ্যমে।
স্বাস্থ্যকর বার্ধক্য, হজম ক্রিয়া উন্নত করা, মূত্রসংক্রান্ত জটিলতা কমানো ইত্যাদি নানান স্বাস্থ্য সুবিধার জন্য পর্যাপ্ত পানি পান প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের ‘দ্যা ন্যাশনাল অ্যাকাডেমি অব মেডিসিন’ অনুযায়ী প্রাপ্ত বয়স্ক নারীর দৈনিক ২.৭ লিটার এবং পুরুষের ৩.৭ লিটার পানি পান করা প্রয়োজন। তবে উষ্ণ অঞ্চলে বাস করলে বা ব্যায়াম করলে এর মাত্রা আরও বাড়ানো উচিত।
দেহের আর্দ্রতা নিশ্চিত করতে প্রচুর পানি পান করা প্রয়োজন। আর এই চাহিদা মেটাতে পানির স্বাদ বৃদ্ধি করে পান করা সহজ উপায়।
পানিতে ভেষজ উপাদান যোগ করার মাধ্যমে স্বাদ বাড়ানোর পাশাপাশি বাড়তি গুণাগুণও লাভ করা যায়।
ভেষজ পানীয় যেভাবে উপকারী
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের চার্লস্টন ভিত্তিক নিবন্ধিত পুষ্টিবিদ লরেন মানাকার বলেন, “ভেষজ উপাদান কেবল খাবার বা পানির স্বাদ বাড়ায় না; এতে থাকা নানান পুষ্টি উপাদান স্বাস্থের জন্য উপকারী।”
একই প্রতিবেদনে নিউ ইয়র্ক’য়ের ভেষজবিদ ইজা ভাল্দেজ বলেন, “ভেষজ প্রতিকার যেমন- ভেষজ পানীয় মানসিক জটিলতা, উদ্বেগ ও হতাশা কমাতে সহায়তা করে।”
তিনি আরও লক্ষ্য করেছেন, অনেক ভেষজে রয়েছে জ্ঞানীয় কার্যকারিতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি এমনকি মস্তিষ্কের কার্যকারিতা ও মানসিক দক্ষতা বাড়ানোর মতো ক্ষমতা।
পানিতে মেশানোর জন্য উপকারী ভেষজ
বাজারে সহজলভ্য এমন অনেক ভেষজ উপাদান দিয়েই পানির স্বাদ বাড়ানো যায়। পাশপাশি উপকারও মিলবে।
মানাকারের মতে, “পার্সলে লুটেইনের ভালো উৎস; যা একটি ক্যারোটিনয়েড- চোখ ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। তাজা এছাড়া তুলসি পাতা ভিটামিন এ সমৃদ্ধ; যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে।”
ভাল্দেজ বলেন, “তুলসি পাতা কর্টিসোলের হরমোনের মাত্রা কমিয়ে দীর্ঘমেয়াদি মানসিক চাপ কমাতে সহায়তা করে এটা।”
“রোজমেরি রক্ত সঞ্চালন বাড়াতে পারে। এটা জ্ঞানীয় দক্ষতা বাড়াতে ও মনোযোগ ধরে রাখার ক্ষমতা উন্নত করতে সহায়তা করে।”
এছাড়াও, তাজা হলুদে রয়েছে প্রদাহনাশক ক্ষমতা এবং আদাতে রয়েছে হজমশক্তি বৃদ্ধির গুণাগুণ। পানিতে এসব উপাদান মিশিয়ে পান করা দেহের জন্য উপকারী।
ভেষজ উপাদন দিয়ে উপকারী পানি তৈরির পদ্ধতি
এই সম্পর্কে ভাল্দেজ বলেন, “এসব পাতা ও মূল গরম পানিতে পাঁচ থেকে সাত মিনিটে ডুবিয়ে রাখতে হবে। চাইলে এটা কুসুম গরম অবস্থায় পান করা যায়। অথবা রেফ্রিজারেটরে রেখে ঠাণ্ডা করে পান করা যায়।”
অথবা ২৪ ঘন্টা ভিজিয়ে রেখে ঠাণ্ডা পানিতে পান করলেও হয়।
উপকারী মিশ্রণ
- আদা ও হলুদ একসঙ্গে দেহের প্রদাহ কমায় এবং আর্থ্রাইটিস ও রজঃচক্রের ব্যথা উপশমে সহায়তা করে।
- ল্যাভেন্ডার ও ক্যামোমাইল শক্তিশালী যৌগ যা মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে আরাম প্রদানে সহায়তা করে।
- পুদিনা ও জিরা একসঙ্গে হজম প্রক্রিয়া উন্নত করে। পেটের সমস্যা কমাতে সহায়তা করে।
আরও পড়ুন
