২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাতে বিছানায় যাওয়ার আগে কলা খাওয়ার উপকারিতা

শুধু প্রশান্তির সুর নয়, খাবার থেকেও মিলবে আরামদায়ক ঘুম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 04:45 PM

Updated : 20 Dec 2023, 04:45 PM

রাতে ঘুমানোর আগে আমরা অনেকেই শরীর ও মন প্রশান্ত রাখে এমন খাবার অথবা পরিবেশ বেছে নেওয়ার চেষ্টা করি।

এক্ষেত্রে ক্যামমাইল চা পান, পছন্দের বই পড়া অথবা পছন্দের গান শোনা ইতিবাচক প্রভাব রাখে। এগুলো মস্তিষ্ককে ঘুমের জন্য সংকেত দেয় এবং মন প্রশান্ত রাখে।

এছাড়াও কিছু খাবার আছে যা হজমে সহায়তার পাশাপাশি ভালো ঘুমেও প্রভাব রাখে।

হেল্থশটস ডটকম’য়ে ভারতীয় পুষ্টিবিদ অবনি কাউল বলেন, “রাতে ঘুমাতে যাওয়ার আগে কলা খাওয়ার কেবল মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করে না বরং তা প্রাকৃতিকভাবেই আরামদায়ক রাত্রি উপহার দিতে ভূমিকা রাখে।”

যে কারণে রাতে ঘুমানোর আগে কলা খাওয়া উপকারী

অবনী বলেন “রাতে ভালো ঘুমের জন্য অনেকেই নানান রকমের প্রতিকার যেমন- ভেষজ চা পান থেকে শুরু করে আরামদায়ক সুর বেছে নেন। তবে এর চেয়েও বেশি সহজ ও মজাদার সমাধান পাওয়া যায় ফলের ঝুড়িতে। আর তা হল কলা।”

কলাতে আছে ঘুম ভালো করার মতো পুষ্টি উপাদান

কলা পুষ্টির উৎস। আর এতে ঘুম ভালো করে এমন জাদুকরি উপাদান অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান রয়েছে।

ট্রিপটোফ্যান হল সেরোটোনিনের অগ্রদূত যা স্নায়ুসংবেদন সৃষ্টিকারী একটি উপাদান। এটা মন ভালো রাখার পাশাপাশি আরাম প্রদানেও সহায়তা করে বলে জানান, এই বিশেষজ্ঞ।

সেরোটোনিন, মেলাটনিন হরমোন রূপান্তরিত হয় যা ঘুমচক্রে ইতিবাচক প্রভাব রাখে।

কলা খাওয়ার মাধ্যমে ঘুম ভালো ও আরামদায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান উৎপাদনে সহায়তা করে।

কলাতে আছে পেশি আরামদায়ক রাখার ক্ষমতা

কলাতে আছে ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো অত্যাবশ্যকীয় খনিজ উপাদান যা পেশিতে আরাম প্রদানের সহায়তা করে। ঘুমের সময় পেশির টান একটি খুব সাধারণ পরিচিত সমস্যা এবং কলাতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম এই টান কমাতে সহায়তা করে এবং পেশিতে আরাম অনুভবে ভূমিকা রাখে।

আর রাতে ঘুমানোর আগে কলা খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে।

কলাতে আছে প্রয়োজনীয় কার্বোহাইড্রেট

কলা কার্বোহাইড্রেটের ভালো উৎস। উচ্চ কার্বোহাইড্রেইট সমৃদ্ধ খাবার সাধারণত ঘুমের আগে না খাওয়ারই পরামর্শ দেওয়া হয়। তবে কলাতে প্রাকৃতিক শর্করা থাকায় রাতে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

কাউল বলেন, “এই শর্করা থেকে ধীরে ধীরে যে শক্তি নিঃসৃত হয় তা রক্তের শর্করার মাত্রা বাড়তে বাধা দেয়। আর মাঝরাতে ক্ষুধায় ঘুম ভেঙে যাওয়া অথবা অস্বস্তি কমাতে সহায়তা করে।”

বিছানার যাওয়ার আগের নিয়ম ঘুমের উপর প্রভাব রাখে

বিছানায় যাওয়ার আগে নিয়ম করে কলা খাওয়া মানসিকভাবে উপকারী। এটা শরীরকে ঘুমের আগে প্রস্তুত করে এবং সংকেত দেয় যে শরীর এখন বিশ্রাম নিতে যাচ্ছে ফলে ঘুম আরও ভালো হয়।

আরও পড়ুন

পুরানো খবর:

ভালো ঘুমের জন্য শোবার ঘরের নকশা
সঙ্গীর সঙ্গে ঘুমের রুটিন না মিললে
যে কারণে ঘুমাতে গিয়েও জেগে থাকা হয়