২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বাথরুমের কড়া সাবানের দাগ ওঠানোর সরল নিয়ম

ভিনেগার আর বেইকিং সোডার সঠিক মিশ্রণে বাথরুমে পড়া সাদাটে দাগ ওঠানো যায় সহজে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 01:39 PM

Updated : 21 Sep 2026, 01:39 PM

বাথরুমের দরজা, দেয়ালের টাইলস, বেসিন বা স্টিলের কলের ওপর এক ধরনের খসখসে সাদাটে বা ধূসর রংয়ের আস্তরণ পড়া সাধারণ সমস্যা। পরিচ্ছন্নতা বিজ্ঞানের দৃষ্টিতে এই আস্তরণকে ‘সোপ স্কাম’ বা ‘সাবানের অবশিষ্টাংশ’ বলা হয়।

গোসলের সাবান বা বডি ওয়াশের ফ্যাটি অ্যাসিড ও ট্যাঙ্কের পানির ক্যালসিয়াম-ম্যাগনেসিয়াম খনিজ একত্রে মিশে শরীরের মৃত কোষের সঙ্গে এই শক্ত রাসায়নিক স্তরটি তৈরি করে।

জীবনযাপন বিষয়ক ওয়েবসাইট রিয়েলসিম্পল-এ প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়- অনেকেই ভাবেন, কড়া কেমিক্যাল বা অ্যাসিড ঢেলে ঘষাঘষি করলেই বুঝি এই দাগ দূর করা সম্ভব। তবে সেসব থেকে টাইলস ও ফিটিংসের স্থায়ী ক্ষতি হতে পারে।

তবে প্রাকৃতিক উপাদানের সঠিক রাসায়নিক বিক্রিয়া কাজে লাগিয়ে বাথরুম ঝকঝকে রাখা যায়। আর সেই পদ্ধতির কথা জানিয়েছেন, গৃহস্থালী কাজে চার দশকেরও বেশি অভিজ্ঞতা-সম্পন্ন মার্কিন বিশেষজ্ঞ মেরি মার্লো লেভারেট।

কাচের দরজার জন্য ভিনেগার ও তরল সাবান

কাচের শাওয়ার ডোর বা দরজার দাগ দূর করতে একটি স্প্রে বোতলে ১ কাপ সাদা ভিনেগার, ১ কাপ পানি এবং ১ টেবিল-চামচ ‘ডিশ ওয়াশিং লিকুইড’ একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

কাচের ওপরের অংশ থেকে শুরু করে পুরো দরজায় এই মিশ্রণ স্প্রে করে ২০ মিনিট রেখে দিতে হবে।

এরপর গরম পানি দিয়ে ধুয়ে দ্রুত একটি স্ক্র্যাচ-মুক্ত মাইক্রোফাইবার তোয়ালে বা স্কুইজি দিয়ে পানি মুছে শুকিয়ে ফেললে কাচের জলীয় দাগ দূর হয়।

দাগ অতিরিক্ত জেদি হলে ১ কাপ বেইকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে, কাচের ওপর বৃত্তাকারে ঘষলে চমৎকার ফল মেলে।

টাইলস ও ফাইবার গ্লাস পরিষ্কারের বেইকিং সোডা

বাথরুমের দেয়ালের সিরামিক টাইলস বা ফাইবার গ্লাস পরিষ্কারের জন্য ১ কাপ বেইকিং সোডা এবং এক চতুর্থাংশ কাপ পানির ঘন পেস্ট স্পঞ্জ দিয়ে দেয়ালের ওপর লেপে দিতে হবে। ১৫ মিনিট অপেক্ষা করার পর একটি নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে, গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

ফাইবারে গ্লাস বা টাইলসের ওপর কঠিন দাগ থাকলে ১ কাপ লন্ড্রি বোরাক্সের সঙ্গে এক চতুর্থাংশ কাপ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে দাগের ওপর ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেললে টাইলস নতুনের মতো উজ্জ্বল হয়।

মেটাল ফিটিংস ও শাওয়ার হেড পরিষ্কার

ক্রোম, ব্রাশ বা ব্রোঞ্জের তৈরি পানির কল ও মেটাল ফিটিংসের ক্ষতি এড়াতে সমান পরিমাপের ভিনেগার ও পানির মিশ্রণ স্প্রে করে ১০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

তবে স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে কোনো পানি না মিশিয়ে সরাসরি খাঁটি ভিনেগার স্প্রে করে ১০ মিনিট রেখে মুছতে হবে।

শাওয়ারে মাথার ভেতরের লুকানো ময়লা ও দাগ পরিষ্কার করতে একটি প্লাস্টিক ব্যাগে ভিনেগার ভর্তি করে রাবার ব্যান্ডের সাহায্যে শাওয়ারের মাথাটি ব্যাগের ভেতরে এক ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে।

এরপর ব্যাগটি খুলে গরম পানি দিয়ে ধুয়ে ফেললে দেখা যাবে শাওয়ারের পানির গতি বেড়ে গেছে।

সাবানের দাগ স্থায়ীভাবে প্রতিরোধের ৪টি কৌশল

বাথরুমে যেন এই জেদি দাগ পুনরায় জমতে না পারে, সেজন্য ৪টি নির্দেশনা মেনে চলা উপকারী।

·       ব্যবহারের পর শুকানো: প্রতিবার বাথরুম ব্যবহারের পর দেয়াল ও কাচের পানি ‘স্কুইজি’ দিয়ে টেনে দ্রুত শুকিয়ে ফেলতে হবে।

·       লিকুইড সোপের ব্যবহার: শক্ত বার সোপের চর্বি ও উপাদান এই দাগ দ্রুত বাড়ায়, তাই বার সোপ বর্জন করে তরল বডি ওয়াশ বা লিকুইড সাবান বেছে নেওয়া নিরাপদ।

·       ডেইলি শাওয়ার ক্লিনার: সপ্তাহে একদিনের বড় ধকল এড়াতে প্রতিদিন গোসল শেষে ভিনেগার ও পানির হালকা মিশ্রণ স্প্রে করে রাখলে দাগের বর্ম তৈরি হতে পারে না।

পুরানো খবর:

বেইকিং সোডা দিয়ে সবকিছু পরিষ্কার নয়

পুরানো খবর:

বেসিনের ড্রেনের দুর্গন্ধ দূর করতে বেইকিং সোডা ও ভিনেগার

পুরানো খবর:

ঘরের যেসব জিনিস প্রতি মাসেই পরিষ্কার করা উচিত

পুরানো খবর:

যেসব পরিষ্কারের জিনিস নিয়মিত বদলানো উচিত