ওয়েডিং ডায়েরি গিফট শপ
ছবির ব্যবহার যখন উপহারে।
প্রিয় মানুষ বা মুহূর্তগুলোর ছবিগুলো কম্পিউটারে রেখে দেওয়া বা ফ্রেমে বাঁধিয়ে রাখা ছাড়াও রয়েছে আরও অনেক ব্যবহার। আর সেসব পন্থাগুলো সকলের হাতের নাগালে আনতেই ওয়েডিং ডায়েরি চালু করেছে ওয়েডিং ডায়েরি গিফ্ট শপ।
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের লেভেল ৬’য়ে এই উপহার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সুমন পাটোয়ারি, সংগীত শিল্পী জয় শাহরিয়ার এবং প্রতিষ্ঠানটির কর্নধার আলোকচিত্রী প্রীত রেজা ও পলা রহমানসহ আরও অনেকে।
ওয়েডিং ডায়েরি গিফট শপে পাওয়া যাবে বিভিন্ন ধরনের ও উপকরণের ফটোফ্রেম, কাঠ কিংবা পাথরে খোদাই ছবি, কাচ আর ক্রিস্টালে ছাপানো ছবি, টি-শার্ট, নানান রকম এবং সাইজের ডিজিটাল অ্যালবাম, ইত্যাদি নানারকম গিফট আইটেম।
এসব অ্যালবাম তৈরি এবং প্রিন্টংয়ের কাজের জন্য গ্রাহকের কাছ থেকে ছবি সংগ্রহ করে তাদের মনের মতো করে গ্রাফিক্সের কাজগুলোও এখান থেকেই করে দেওয়া হবে। আর যেকোনো অনুষ্ঠানের জন্য ওয়েডিং ডায়েরির আলোকচিত্র এবং ভিডিওগ্রাফি সার্ভিসের বুকিং ব্যবস্থাও এখান থেকেই করা যাবে।
সাধারণ এক রংয়ের মগে ছবি করিয়ে নিতে খরচ পড়বে দেড়শ টাকা। রঙিন মগে খরচ পড়বে ২শ’ টাকা। এছাড়াও আছে ম্যাজিক মগ। ম্যাজিক মগে গরম পানি বা যে কোনো গরম পানীয় ঢালার পরই ছাপানো ছবিটি দেখা যাবে। গুনতে হবে চারশ টাকা। ছবি সঙ্গে রাখতে পারেন পরিচিত কোনো কবিতার পংক্তি বা অন্যন্য লেখাও।
টিশার্টে ছবি ছাপাতে খরচ পড়বে পাঁচশ টাকা। ক্রিস্টাল ফটোফ্রেমের দাম চারশ টাকা থেকে দেড় হাজার টাকা। কাঠের ২ হাজার ২শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা।
এছাড়াও ফটোগ্রাফিবিষয়ক বিভিন্ন বইয়ের দাম পড়বে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
