পক্ষপাতদুষ্ট আচরণ লক্ষ্য পূরণে অন্তরায়
অনেকেই ‘ডায়েট বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের’ সময় ডেজার্ট বা মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলাই ওজন কমানোর জন্য যথেষ্ট মনে করেন।
তবে নতুন এক গবেষণার তথ্য অনুযায়ী, ছোট অর্জনকে বড় করে দেখার আর লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া বা প্রতিবন্ধকতার মুখে পড়ার মতো ব্যাপারগুলো কম গুরুত্ব দেওয়ার প্রবণতা আছে মানুষের মধ্যে।
বিশেষ করে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ বা টাকা সঞ্চয়ের মতো ক্ষেত্রগুলোতেই এমনটা বেশি হয় বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণার দুই লেখক ইউনিভার্সিটি অব কলোরাডো’র মার্গারেট কেম্পবেল ও টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির কেইলেব ওয়ারেন বলেন, “গবেষণায় লক্ষমাত্রা অর্জনের সময়ে ভোক্তার ‘পক্ষপাতদুষ্ট’ হয়ে পড়ার বিষয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া গেছে। যেখানে ভোক্তা লক্ষ অর্জনের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপগুলো সমপরিমাণ নেতিবাচক পদক্ষেপের তুলনায় বেশি কার্যকর মনে করেন।”
তারা আরও বলেন, “আর এভাবেই তারা লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট কাজ না করেও তা যথেষ্ট মনে করে তৃপ্ত থাকেন।”
সাতটি গবেষণাপত্র পর্যালোচনা করে গবেষকরা প্রমাণ পান- টাকা সঞ্চয়, ওজন কামানো বা খেলা জেতার মতো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ভোক্তা এমন ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ করেন। পাশাপাশি লক্ষ্য অর্জনে সফল হবেনই এমনটা বিশ্বাস করার প্রবণতাও ভোক্তাদের মধ্যে লক্ষ করা গেছে।
উদাহরণ হিসেবে বলা যায়, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ বা ডায়েটের সময় ডোনাট না খাওয়াটাই ডোনাট খাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়।
একইভাবে অবসর গ্রহণের জন্য ১ লক্ষ ডলার সঞ্চয়ের লক্ষ পূরণ করার ক্ষেত্রে ১শ’ ডলার জমানোটা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়। আর ১শ’ ডলার খরচ করলে মনে হয় ১ লক্ষ ডলার জামানোর লক্ষ্য থেকে দূরে সরে যাওয়া হচ্ছে।
“ফলে লক্ষ অর্জনের জন্য ব্যক্তির যে সময় পর্যন্ত কাজ বন্ধ করা উচিত সে তার আগেই কাজ করা বন্ধ করে দেয়। এই কথার সঙ্গে গবেষণার মিল রেখে বলা যায়, ওজন কমানোর ক্ষেত্রে শরীরচর্চা প্রায়ই কোনো ফলাফল দেয় না। কারণ অনেকেই মনে করেন বেশি ব্যায়াম করা মনেই বেশি খাওয়া।
“আমরা মনে করি ব্যক্তির এই ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ থেকেই ওজন নিয়ন্ত্রণ করা বা অবসরকালীন টাকা জমানোর মতো দীর্ঘ সময়ে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়ে।” বলেন গবেষণার দুই লেখক।
কনজিউমার রিসার্চ জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়।
ছবি: রয়টার্স।
