তরুণদের ‘ফুড টক’
রেস্তোরাঁর খাবার ক্রমশই শহুরে জীবনের ’অবিচ্ছেদ্য’ অংশ হয়ে উঠছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতির কারণে ঢাকাতে যে রেস্তোরাঁ বাণিজ্য গড়ে উঠছে তা বোধ হয় বর্ধিষ্ণু মধ্যবিত্তের সূচক নির্দেশ করে।
ঢাকায় এখন যেমন জাপান থেকে আনা টুনা মাছের সাশিমি পাওয়া যায় তেমনি একেবারে খাঁটি ইতালীয় পিৎজা খুজে পাওয়া মোটেও কঠিন কিছু না।
কর্মজীবী তরুণরা তো আবার এই রেস্তোরাঁয় খাবার ব্যাপারে এক কাঠি এগিয়ে। এই রকম একদল তরুণের চিন্তাপ্রসুত একটি প্ল্যাটফর্ম হল ফেইসবুক পেইজ the food talk
তিনমাস আগে শুরু হওয়া এই গ্রুপে হাজার তিনেকের বেশি সদস্য আছে। খাবার নিয়ে এই আগ্রহ ও কথাবার্তা কী কারণে? এই প্রশ্নের উত্তরে অন্যতম অ্যাডমিন তাসকিন রহমান বলেন, "আমাদের শহুরে জীবনে বিনোদন বলে তো খুব বেশি কিছু নেই। খাবারই তো আমাদের সবচেয়ে বড় বিনোদন হয়ে দাড়িয়েছে।"
ছবি : তানভির আহমেদ
ছবি : তানভির আহমেদ
কী খাচ্ছি? কত দিয়ে খাচ্ছি? যত টাকা দিয়ে খেলাম তা কি ঠিক ছিল? খাবার যদি হয় ঠান্ডা বা সঠিক স্বাদ ছাড়া? তাহলে কী করা? এই বিষয়গুলোও মাথায় ছিল আহমেদের মাথায়।
যে কারণে এই গ্রুপে আছে বিদেশি অ্যাডমিন, প্রবাসী বাংলাদেশি ও বিদেশি সদস্য। যারা বিনিময় করেন তাদের খাবার বিষয়ক অভিজ্ঞতা।
এই ভার্চুয়াল অস্তিত্বকে বাস্তবে নিয়ে আসার জন্য ১১ অক্টোবর বনানীর তাড়কা রেস্তোরাঁয় বসে আলোচনা। ঝুম বৃষ্টির মাঝেও তিরশেরও বেশি সদস্য অংশ নেন বেশকিছু কর্মকাণ্ডে। তাড়কা রেস্তোরাঁর শেফ তার রান্নার ‘গোপন’ কিছু রহস্য নিয়েও কথা বলেন!
এরপর অংশগ্রহণকারীরা রেস্তোরাঁ বিষয়ক বেশকিছু অভিজ্ঞতা বিনিময় করেন। যেমন তাদের ‘পছন্দের রেস্তোরাঁ’, তাদের চোখে ‘সবচেয়ে খারাপ সার্ভিস পাওয়া রেস্তোরাঁ’ ইত্যাদি।
খাঁটি ও অকৃত্রিম বাংলাদেশি খাবার নিয়েও হয় আলোচনা। বেরিয়ে আসে কিছু অজানা বিষয়। যেমন খুলনা অঞ্চলের ‘চই ঝালের মাংস’! ফারজানা উর্মি নিয়ে এসেছিলেন নিজের বেইক করা ব্রেড। জানিয়ে দেন বেইকিংয়ের বেশ কিছু রহস্য!
ছবি : তানভির আহমেদ
ছবি : তানভির আহমেদ
তাসকিন রহমান আরও জানান বছরে অন্তত চারবার এই ধরনের মতামত বিনিময় করার ব্যবস্থা করার চিন্তা করছেন।
রহমান আরও জানান তারা চেষ্টা করছেন আগামীতে রেস্তোরাঁর মালিকদেরও এই আলোচনা সম্পৃক্ত কারার যাতে ভোক্তা ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের পারস্পারিক জানা-বোঝার জায়গাটি তৈরি হতে পারে।
এই মেলবদ্ধন তৈরি হলে তো সবার জন্যই ভালো!
www.facebook.com/groups/thefoodtalk/
