২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক বন্ধন

পারিবারিক কলহের কারণে সন্তান মাদকের প্রতি আসক্ত হয়ে যায়। স্বামী-স্ত্রীর কলহ বা অশান্তি যেসব পরিবারে বেশি তাদের সন্তান গাঁজা, মদ বা অন্যান্য মাদক দ্রব্যের প্রতি বেশি দ্রুত আসক্ত হয়।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাইফস্টাইল ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 06:00 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যে সব ছেলে-মেয়ের বাবা-মায়ের মধ্যে কলহ বেশি থাকে বা যেসব সন্তান শুধু তাদের মা অথবা বাবার সঙ্গে বড় হয়, তাদের ক্ষেত্রে একই বয়সের অন্য ছেলে মেয়ের তুলনায় মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

গবেষণায় দেখা গেছে, শুধ মায়ের কাছে যে সন্তান বড় হয়ে থাকে তাদের ৫৪ শতাংশ অ্যালকোহলে আসক্ত হয়ে পরে। আর অন্যদিকে শুধু বাবার সঙ্গে যারা থাকে তাদের ৫৮ শতাংশ ধূমপান বা এই ধরনের মাদকে বেশি আসক্ত হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটনের অধ্যাপক ইউসবিয়াস স্মল বলেন, “আমরা গবেষণায় দেখেছি, যে সব পরিবারে মা-বাবা দুজনেই রয়েছেন এবং সন্তানদের শাষণের মধ্যে রাখা হয়, সেই পরিবারের সন্তানের মাদকে আসক্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।”

এ গবেষণার জন্য ১৪ হাজার ২৬৮ জন কিশোর-কিশোরীর উপর জরিপ চালানো হয়। তাদের উপর পরিবারের প্রভাব এবং পারিবারিক শিক্ষার প্রভাব পর্যবেক্ষণ করা হয়।

স্মল আরও জানান, বাবা-মায়ের সম্পর্ক এবং পারিবারিক শিক্ষা সন্তানের উপর ভালোমতোই প্রভাব বিস্তার করে। তাই পরিবারের দ্বন্দ্ব সন্তানদের মানসিকভাবে বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলে। আর তাই তারা মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে যায়।

সোশালনেটয়ার্ক ইন পাবলিক হেলথের একটি জার্নালে প্রকাশিত হয়।