২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি মেনে নিন

বন্ধদের চাইতে আপনার টাকাপয়সা কম? অথবা পরিবারের দেখাশোনা করতে গিয়ে নিজের জন্য কিছুই করতে পারছেন না? তখন কী করতে মন চায়?

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 07:31 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

দেখা গেছে এই রকম পরিস্থিতিতে অনেকে হতাশায় বা হীনম্মন্যতায় ভোগেন। আবার কেউ কেউ পুরো বিষয় মেনে নিয়ে নিজের পরিস্থিতি বদলানোর ছক আঁকেন।

এক গবেষণায় দেখা গেছে, নিজের পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে এগিয়ে যাওয়াটাই আত্মবিশ্বাসের জন্য জরুরি। এর ফলে হতাশাজনক এমনকি সম্ভাব্য ক্ষতিকর ব্যাপারগুলো ঠেকানো যায়।          

আমেরিকার নর্থওয়েস্টারন বিশ্ববিদ্যালয়ের সু কিম ও ডেভিড গ্যাল জানান, ৫ স্তরের পরীক্ষায় দেখা গেছে হতাশা তারাই এড়িয়ে চলেন যারা নিজেদের পরিস্থিতিকে ছোট করে না দেখে সেটাকে স্বীকার করে নেয়।

কারণ এই স্বীকার করার সঙ্গেই শুরু হয় গঠনমূলক চিন্তা। যা জীবনের নেতিবাচক জিনিসগুলো থেকে দূরে থাকতে সাহায্য করে।

মডেল: আলিফ

ছবি: ই স্টুডিও