কানাডায় দেশীয় আসবাবপত্র
আসবাবপত্র প্রস্তুতকারি প্রতিষ্ঠান হাতিলের ফার্নিচার দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতে।
১০ মে কানাডায় যাত্রা শুরু করলো দেশীয় প্রতিষ্ঠান হাতিল। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টরেন্টো শহরের ১২৬১ কেনেডি রোডে প্রায় ৬ হাজার বর্গফুট জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে হাতিলের এই বিক্রয়কেন্দ্র।
হাতিলের ব্যাবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান বলেন, “বিদেশী কোম্পানিগুলো যখন বাংলাদেশের ফার্নিচারের বাজার দখলে ব্যস্ত তখন দেশি কোনো প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বাজারে প্রবেশ নিঃসন্দেহে দেশের জন্য গৌরবের বিষয়।”
কানাডার হাতিলে প্রায় সব ধরনের হোম ও অফিস ফার্নিচার প্রর্দশিত হচ্ছে।
বিদেশের মাটিতে এটাই প্রথম নয়, গত বছর অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন শো-রুমের দরজা উন্মোচন করেছে হাতিল ফার্নিচার।
