২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কে ক্র্যাফ্‌টে বর্ষার আয়োজন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 02:05 PM

Updated : 13 Oct 2022, 02:52 PM

নানান রঙে, নানান ঢ়ংয়ে প্রকৃতির মাঝে বর্ষার আগমনী বার্তা ভেসে আসার পর থেকেই ফ্যাশন হাউজ কে ক্র্যাফ্‌ট সেজেছে ‘পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে উঠে...!!’ শীর্ষক বর্ষা সংগ্রহ নিয়ে।

বৃষ্টির মৌসুমে নতুন পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, স্কার্ট- টপস্‌, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের পোশাক।

এছাড়া রয়েছে ফ্যাশন অনুষঙ্গ ও ঘর সাজানোর সামগ্রী।

বেছে নেয়া হয়েছে সাদা, গোলাপি, আকাশী, পেস্ট সবুজ, ছাই, নীল ও লেবুর রংয়ের নানান শেড।

নকশার মাধ্যম হিসেবে সালোয়ার-কামিজে ব্যবহৃত হয়েছে ব্লক, স্ক্রিন প্রিন্ট, টাই এন্ড ডাই, মেশিন ও হাতের এম্ব্রয়ডারি।

কে ক্র্যাফ্‌টের বর্ষার আয়োজন এরই মধ্যে তাদের সকল বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।