২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানের মুখ দেখলেন তাহসান-মিথিলা

মঙ্গলবার দুপুরে সন্তানের মুখ দেখলেন শিল্পী দম্পতি তাহসান রহমান খান ও মিথিলা। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 12:06 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

এ বিষয়ে তাহসান গ্লিটজকে বলেন, “এ মুহূর্তে আসলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারব না। অনেক বেশি ভালো লাগছে, আনন্দ হচ্ছে। সবাই বলছে আমাদের মতোই হয়েছে কন্যা আইরা তেহরীম খান। আমাদের মেয়ের জন্য সবাই দোয়া করবেন।”

সোমবার রাতে মিথিলাকে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। এরপর মঙ্গলবার দুপুরে জন্ম নেয় তাহসান-মিথিলা দম্পতির প্রথম সন্তান আইরা। মা ও মেয়ে দু’জনেই সুস্থ থাকলেও বাসায় ফিরতে দু-তিনদিন সময় লাগবে।

তাহসান বলেন, “দুপুর দেড়টার দিকে পৃথিবীর মুখ দেখে আমার মেয়ে। মিথিলা এখন পোস্ট অপারেটিভ রুমে। দুজনই সুস্থ আছেন। মেয়ের নাম রাখা হয়েছে আইরা তেহরীম খান।”

গর্ভধারণের কারণে প্রায় নয় মাস ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন মিথিলা। এ সময় স্ত্রীর যতœ নেওয়ার জন্য তাহসানও নতুন কোনো কাজে হাত দেননি।