পি.সি. চন্দ্র পদকে ভূষিত হেমা
সম্প্রতি ভারতীয় সিনেমায় অবদানের জন্য কলকাতায় পি.সি. চন্দ্র পদকে ভূষিত হলেন সিনিয়র বলিউডি অভিনেত্রী হেমা মালিনী। খবর ইন্দো-এশিয়ান নিউজ সর্ভিসের।
কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হেমার হাতে এ পদক তুলে দেন সাবেক রাজ্য সভার সদস্য এবং পি. সি চন্দ্র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত চন্দ্র। প্রশান্ত মনে করেন ভারতীয় চলচ্চিত্রে অন্যতম সফল এবং প্রতিভাবান অভিনেত্রী হলেন হেমা মালিনী। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
