দিওয়ালিতে ‘কৃশ ৩’
বলিউডি পরিচালক রাকেশ রোশান সম্প্রতি জানিয়েছেন, হৃত্বিক রোশান অভিনীত ‘কৃশ’ সিরিজের তৃতীয় পর্ব ‘কৃশ ৩’ মুক্তি দেওয়া হবে দিওয়ালিতে। দিওয়ালির দিন অর্থাৎ, ৩ নভেম্বর, রোববারেই সিনেমাটি মুক্তি দেওয়ার কথা চিন্তা করছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এ বিষয়ে রাকেশ বলেন, ‘৩ নভেম্বর একটি শুভ দিন। আর তাই সিনেমাটির জন্য ওই দিনটি বেছে নিয়েছি আমরা।’
সিনেমাটিতে ‘কোয়ি মিল গ্যায়া’ এবং ‘কৃশ’ সিনেমার কাহিনীকে আরও কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া হবে। হৃত্বিক এবং প্রিয়াংকা চোপড়ার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত এবং বিবেক ওবেরয়।
