২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী ভক্তের সঙ্গে শাহরুখ

কোলকাতায় ২১ বছর বয়সি হারসুর সঙ্গে দেখা করলেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। শাহরুখ এবং তার আইপিএল দলের ভক্ত প্রতিবন্ধী হারসু। ৪ এপ্রিল তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন শাহরুখ। খবর মিড ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুধু শাহরুখ নয় তার দলের অন্যান্য সদস্যের সঙ্গেও দেখা করার সুযোগ পান হারসু। তার মা রজনী গোয়েনকা বলেন, ‘শাহরুখ এবং তার দলের সদস্যরা যে হোটেলে রয়েছেন সেখানে প্রথমে আমাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। পরে আমি শাহরুখের ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনিই ব্যবস্থা করে দেন।’

শাহরুখের সঙ্গে আলাপের পর তিনি হারসুকে ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য কলকাতা নাইট রাইডারসের খেলা দেখারও আমন্ত্রণ জানান। গোয়েনকা আরোও বলেন, ‘আমার ছেলের অনেক বড় একটি স্বপ্ন সত্যি হয়েছে। শাহরুখ খুবই আন্তরিকভাবে তার সঙ্গে কথা বলেছেন। মনেই হয়নি যে আমরা প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করছি।’