২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম বর্ষে বাংলাভিশন

‘দৃষ্টি জুড়ে দেশ’Ñএই স্লে¬াগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় বাংলাভিশনের। ৩১ মার্চ সপ্তম বছর শেষে অষ্টম বছরে পদার্পণ করছে চ্যানেলটি।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:13 AM

Updated : 13 Oct 2022, 02:49 PM

বাংলাভিশন অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ৩১ মার্চ, প্রতিষ্ঠাবার্ষিকীতে সাত বছরের যাত্রাকে বাংলাভিশন উদ্যাপন করবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ৩০ তারিখ রাত ১২টা এক মিনিটে থাকবে বিশিষ্ট জনদের উপস্থিতিতে কেক কাটার অনুষ্ঠান ‘দৃষ্টি জুড়ে দেশ- অষ্টম বর্ষে আমরা’। তিনটি স্টুডিও থেকে সরাসরি গান, শুভেচ্ছা গ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি সারাদিন প্রচারিত হবে ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে অন্যান্য আয়োজনের পাশাপাশি থাকবে ঢাকা এবং ঢাকার বাইরের আনন্দ র‌্যালিসহ বিশেষ অনুষ্ঠানের খবর।

কাতারে অনুষ্ঠিত ‘বাংলাভিশন কাতার মেগা কনসার্ট’ প্রচার হবে ৩১ মার্চ, রোববার রাত ১১টা ২০ মিনিট ও রাত ২টা ৩০ মিনিট এবং ১ এপ্রিল, সোমবার বেলা ৫টা ২০ মিনিট, রাত ১১টা ২০ মিনিট ও রাত ২টা ৩০ মিনিটে। এতে অংশগ্রহণ করেছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, পূর্ণিমা, কুমার বিশ্বজিৎ, আরেফিন শুভ, আরেফিন রুমী, ইমন, সারিকা, বিদ্যা সিনহা মীম, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, সিদ্দিক, মাজনুন মিজান প্রমুখ। মাহফুজ আহমেদ ও সুইটির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শামীম শাহেদ। থাকছে দুই পর্বের বিশেষ নাটক ‘সিকান্দার বক্স এখন অনেক বড়’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, সারিকা, আহমেদ ফারুক, হারুণ, রতন, দিপন, এম আর আকাশ প্রমুখ। নাটকটি প্রচারিত হবে ৩১ মার্চ ও ১ এপ্রিল রাত ৮টা ৫০ মিনিটে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রচার হবে বিশেষ রোড শো ‘বাংলার পথে বাংলাভিশন রথে’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। বাংলাভিশনের লোগো নিয়ে দু’টি গাড়ি যাবে বাংলার দুই দিকে। একটি গাড়ি রওনা হবে ঢাকা থেকে টেকনাফের পথে। আরেকটি গাড়ি রওনা হবে ঢাকা থেকে তেঁতুলিয়ার পথে। পথে পথে সাধারণ সব মানুষের কাছ থেকে সংগ্রহ করা হবে তাদের আশা-আকাঙ্খা, স্বপ্নের কথা। বাংলার মানুষের চাওয়া পাওয়া নিয়ে গাড়ি দু’টি ফিরবে বাংলাভিশন ভবনে। এই নিয়ে বিশেষ অনুষ্ঠান। 

দুই পর্বের বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ বেদনার কাব্য’। একটি পর্বে অংশগ্রহণ করবেন ফরিদুর রেজা সাগর, মোস্তফা মনোয়ার ও আনিসুল হক। আরেকটি পর্বে অংশগ্রহণ করবেন জুয়েল আইচ, বিপাশা আইচ, আবেদ খান ও সানজিদা আখতার। কাওনাইন সৌরভের প্রযোজনায় অনুষ্ঠানটির দু’টি পর্ব বাংলাভিশনে প্রচারিত হবে যথাক্রমে ৩১ মার্চ ও ০১ এপ্রিল রাত ৮টা ১৫ মিনিটে।