অবরুদ্ধ ৩২ ঘন্টা এবং সায়মন ড্রিং
স্বাধীনতার ৪০ বছর পর আবারও সায়মন ড্রিং ঢাকায় তার স্মৃতিময় স্থানগুলোতে ঘুরে বেড়িয়েছেন। এ সময় তিনি তার স্মৃতিবিজড়িত স্থানগুলোর ৭১-এর বিভীষিকাময় দৃশ্যের বর্ণনা করেন। এতে তার সঙ্গী ছিলেন মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী। তাদের এই আলাপচারিতাকে ক্যামেরায় ধারণ করে পারভেজ চৌধুরী তৈরি করেছেন প্রামাণ্যচিত্র ‘অবরুদ্ধ ৩২ ঘন্টা এবং সায়মন ড্রিং’।
তিনি আরো বলেন, ‘আমাদের ইউনিট সায়মন ড্রিংকে অনুসরণ করেছে। মুক্তিযুদ্ধের সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে যেসব স্থানে গিয়ে তথ্য সংগ্রহ করেছিলেন আমরা সেসব জায়গায় গিয়েছি। সে সময় তিনি তার স্মৃতি বর্ণনা করেন আক্কু চৌধুরীর কাছে। আক্কু চৌধুরীও আলাপচারিতার মাধ্যমে ১৯৭১ সালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জেনেছেন তার কাছ থেকে।’
এদিকে প্রামাণ্য চিত্রটির গল্প এগিয়েছে, ১৯৭১ সালের ২৫মার্চ মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনী গণহত্যা শুরু করার আগে ঢাকায় অবস্থানরত প্রায় দু’শো বিদেশি সাংবাদিককে আটকে ফেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমান রূপসী বাংলা হোটেল)। সকল সাংবাদিককে হোটেল থেকে সরাসরি বিমানে তুলে ঢাকা ছাড়তে বাধ্য করা হয় যাতে গণহত্যার কোন সংবাদ সংগ্রহ করতে না পারে বিশ্ব গণমাধ্যম। তাদের মধ্যে ছিলেন ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং। পাকিস্তানী সামরিক আইন অমান্য করে সায়মন ড্রিং লুকিয়ে পড়েন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তার শ্বাসরুদ্ধকর ৩২ ঘন্টা সময় কাটে হোটেলের লবি, ছাদ, বার, কিচেন প্রভৃতি স্থানে। পরে তিনি ঘুরে ঘুরে স্বচক্ষে প্রত্যক্ষ করেন গণহত্যার বাস্তব চিত্র। ২৭ মার্চ কারফিউ উঠে গেলে সায়মন ড্রিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, রাজারবাগ পুলিশ লাইন, পুরান ঢাকার বিভিন্ন এলাকাসহ ধানম-ির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি প্রভৃতি স্থান প্রত্যক্ষভাবে ঘুরে দেখেন এবং নানা চড়াই-উৎরাই পেরিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম খবর প্রকাশ করেন ৩০ মার্চ ১৯৭১, ডেইলি টেলিগ্রাফে।
‘অবরুদ্ধ ৩২ ঘন্টা এবং সায়মন ড্রিং’ শিরোনামের প্রামাণ্যচিত্রটি দেশটিভিতে প্রচারিত হবে ২৫মার্চ রাত ১২ টা ০৫ মিনিটে।
