অভিনয়ে এবং র্যাম্পে কিরণ
নিজের অভিজ্ঞতার খাতায় এবার অভিনয়কেও যুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন বলিউডি পরিচালক কিরণ রাও। অভিনেতা এবং স্বামী আমির খানের পরবর্তী সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জগতে পা রাখার পরিকল্পনা করছেন বলে জানা যায়। খুব শিগগিরি র্যাম্পেও হাঁটবেন তিন। খবর মিড ডের।
ফ্যাশন ডিজাইনার বিক্রম ফাদনিশ স্বদেশ নামে একটি এনজিওর সঙ্গে ভারতের গ্রামের ধারাকে ফুটিয়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। আর এর জন্য মহারাষ্ট্রের ২২৭জন গ্রামবাসীর সহায়তা নিচ্ছেন তিনি। মুম্বাই ফ্যাশন উইকে তাদের শো-এ হাঁটবেন কিরণ। এনজিওটি মূলত পানি, শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। আর তাই তাদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন কিরণ।
গ্রামীণ ধারাকে তুলে আনার বিষয়টিও পরিচালকের আগ্রহের কারণ। সংবাদ মাধ্যমটি জানায়, ‘এ কার্যক্রমটির মধ্য দিয়ে গ্রামীণ ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করা হবে। আর তাই কিরণ এর সঙ্গে যুক্ত হয়েছেন। নতুবা তিনি কখনওই রাজি হতেন না।’
এই শোটিতে কিরণের পাশাপাশি আরও উপস্থিত থাকবেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, অভিষেক কাপুর, সুশান্ত সিং, অমিত সাধ এবং রাজ কুমার ইয়াদভ।
