২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার একসঙ্গে নিকোলাস-জেনিফার

বিচ্ছেদের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অস্কার বিজয়ী জেনিফার লরেন্স এবং নিকোলাস হল্ট। তবে ‘এক্স-মেন’ সিরিজের নতুন ওই সিনেমায় কাজ করার সময় নিজেদের বিচ্ছেদকে দূরে রাখবেন বলে ঘোষণা করেছেন দু’জন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

‘লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ড’ জানিয়েছে, ২০১১ সালে ‘এক্স মেন: ফার্স্ট ক্লাস’ সিনেমার সেটে পরিচয় এবং প্রেমের সূত্রপাত ঘটে নিকোলাস এবং জেনিফারের। বছর ঘুরতেই বিচ্ছেদের পথে হাঁটেন ওই জুটি।

তবে তাদের বিচ্ছেদের আগেই ‘এক্স মেন’ সিরিজের নতুন সিনেমা ‘এক্স মেন: ডেজ অফ ফিউচার পাস্ট’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিলো।

এদিকে সাবেক প্রেমিকার সঙ্গে আবারও কাজ করার বিষয়টি কীভাবে নিচ্ছেন নিকোলাস, তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না কোনও সমস্যা নেই। প্রথম সিনেমাটি তৈরির সময় আমরা খুবই ভালো সময় কাটিয়েছি।’