২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জুটি ক্রিশ্চেন-জেনিফার

‘ব্যাটম্যান’ খ্যাত অভিনেতা ক্রিশ্চেন বেল এবার জুটি গড়তে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের সঙ্গে, রোমান্টিক ড্রামা ধাঁচের ওই নতুন সিনেমাটির নাম ‘দ্যা এন্ডস অফ দ্যা আর্থ’। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 05:48 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

‘ডিজিটাল স্পাই’এর দেওয়া তথ্য অনুসারে, ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমার পর পরিচালক ডেভিড ও’রাসেল এই সিনেমাটির মধ্য দিয়ে আবারও জেনিফারের সঙ্গে কাজ করবেন এবং সিনেমাটির চিত্রনাট্য লেখার দায়িত্বে থাকবেন ‘আরগো’ সিনেমার চিত্রনাট্যকার ক্রিস টেরিও। 

জানা গেছে,‘দ্যা এন্ডস অফ দ্যা আর্থ’ সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে বিশিষ্ট তেল ব্যবসায়ী আর্নেস্ট মারল্যান্ডকে নিয়ে, যিনি একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে তার সবকিছু হারিয়ে ফেলেন। উল্লেখ্য, সিনেমায় আর্নেস্ট মারল্যান্ডের ২০ বছর বয়সি পালিত কন্যার ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার।

আরও জানা গেছে, ‘দ্যা এন্ডস অফ দ্যা আর্থ’ সিনেমাটির পরে ডেভিড ও’রাসেলের আরেকটি নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ক্রিশ্চেন এবং জেনিফারকে, এখনও নাম স্থির না হওয়া সিনেমাটির কাহিনী হবে পলিটিকাল ড্রামা ধাঁচের।