২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরাকণ্ঠর গ্র্যান্ড ফিনালে ৬ মার্চ

সঙ্গীত বিষয়ক টিভি রিয়েলিটি শো চ্যানেল আই সেরাকণ্ঠ-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৬ মার্চ। এবারে ১০ জন প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কোনাল। পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

রাশেদ শাওন

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 06:13 AM

Updated : 25 Apr 2022, 06:27 PM

এ প্রসঙ্গে ইজাজ থান স্বপন বলেন, ‘রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা দশ প্রতিযোগীকে নিয়ে  অনুষ্ঠিত হবে সেরাকণ্ঠের মহা উৎসব। এটি সেরাকণ্ঠের চতুর্থ আসর। বিভিন্ন রাউন্ড শেষে সেরা দশে টিকে থাকা প্রতিযোগীরা হলেন: অন্যা, বন্যা, বাপ্পি, বৃষ্টি, নীড়, সোহান, শাহীন, মেহেদী, মোনা ও বিপুল। তাদের মধ্য থেকেই ওই দিন সন্ধ্যায় ঘোষণা করা হবে চ্যানেল আই সেরাকণ্ঠের এবারের আসরের চ্যাম্পিয়নের নাম।

সেরাকণ্ঠ প্রতিযোগিতার এবারের আসরের প্রধান তিন বিচারক হলেন; সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, সেরাকণ্ঠের মহা উৎসবে থাকবে নানা চমক আর ভিন্নতা। স্বাধীনতার মাসে দেশাত্মবোধ ও দেশপ্রেম সামনে রেখে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। ৬ মার্চ সন্ধ্যা সাতটায়  সেরাকণ্ঠের মহা উৎসব অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল আই সেরাকণ্ঠের বিভিন্ন আসরের বিজয়ীরা হলেন: ঝিলিক (২০০৮), কোনাল (২০০৯) ও মুগ্ধ (২০১০)।