প্রজন্ম চত্বরে উদীচী
‘যশোর হত্যাকান্ড’ দিবসের শহীদদের স্মরণে এবং হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে ৬ মার্চ বিকাল সাড়ে চারটায় শাহবাগ প্রজন্ম চত্বরে (জাতীয় জাদুঘরের সামনে) অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোক প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেছে উদীচী।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে মৌলবাদী গোষ্ঠীর বর্বর বোমা হামলায় নিহত হন ১০ শিল্পী-কর্মী। আহত হয় দেড় হাজারেরও বেশি মানুষ। এই দিনটিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ‘যশোর হত্যাকান্ড’ দিবস হিসেবে পালন করছে।
