২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতি চান ড্যানিয়েল!

এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জয়ী হলিউডি অভিনেতা ড্যানিয়েল ডে লুইস সম্প্রতি জানালেন, চলচ্চিত্র জগৎ থেকে বিরতি নিতে চান তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 03:06 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

৫৫ বছর বয়সি ড্যানিয়েল এবার তার অভিনয় জীবনে বিরতি চান। কারণ তিনি মনে করেন ‘লিংকন’ সিনেমায় তিনি যে কাজ করেছেন তার চাইতে ভালো কিছু করা তার পক্ষে সম্ভব নয়। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের বায়োপিক ‘লিংকন’-এ ড্যানিয়েলের সাবলীল অভিনয় তাকে তৃতীয়বারের মতো অস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পদক এনে দিয়েছে।

ড্যানিয়েল বলেন, ‘আমার হাতে এখন তেমন কোনো কাজ নেই। আর কিছুদিনের জন্য আমার কোনো পরিকল্পনাও নেই। ‘লিংকন’-এর পর আমি কি ধরনের সিনেমায় অভিনয় করবো তা নিয়ে ভাবতে পারছি না।’

প্রায় এক বছর আগে ‘লিংকন’ সিনেমার কাজ শেষ হলেও এর মধ্যে নতুন কোনো কাজ হাতে নেননি ড্যানিয়েল। তিনি বলেন, ‘আমি এখনও কোনো কিছুই চিন্তা করিনি। তবে এতটুকু বলতে পারি যদি পরে কোনো চরিত্রে আমি অভিনয় করি, তবে সেটা হবে সবার ধারণার বাইরে।’