২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তের জন্য গ্যারি বারলো

ব্রিটিশ গায়ক গ্যারি বারলো সম্প্রতি তার একজন ক্যান্সার আক্রান্ত ভক্তের বাড়িতে গিয়ে গান শুনিয়েছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 12:14 PM

Updated : 25 Apr 2022, 06:26 PM

‘ডেইলি স্টার’ জানিয়েছে, ৪২ বছর বয়সি গ্যারি সম্প্রতি ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে স্টেফ নাইট নামের একজন নারী ভক্তের বাড়িতে গিয়ে গান শোনান। স্টেফ হাড়ের ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুর আগে তিনি ৫০টি ইচ্ছা পূরণের একটি তালিকা তৈরি করেছেন, যার মধ্যে একটি তার প্রিয় শিল্পী গ্যারি বারলোর পারফরম্যান্স খুব কাছে থেকে উপভোগ করা।

আর তাই গ্যারি স্টেফের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে বিশেষভাবে ‘ব্যাক ফর গুড’ গানটি পরিবেশন করেন।

বিশেষ এই অভিজ্ঞতা সম্পর্কে ২১ বছর বয়সি ক্যান্সার আক্রান্ত স্টেফ বলেন, ‘গ্যারি খুবই চমৎকার মানুষ। আমি খুবই কৃতজ্ঞ। আমার নিজের লিভিং রুমে তাকে দেখা যেন স্বপ্নের মতো।’