২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদের-মিলনের ছেলে-মেয়ের বিয়ে সম্পন্ন

বর নাকিব চৌধুরীর বাবা নাট্যব্যক্তিত্ব নাদের চৌধুরী এবং কনে নির্বাচিতা হক একার বাবা কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থিতিতে ১৫ ফেব্রুয়ারি রাত ৯টা ৫৬ মিনিটে রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। ১০ লাখ একটাকা দেনমোহরে এই বিয়ে পড়িয়েছেন মওলানা মো.ইব্রাহিম খলিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 04:33 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

বিয়েতে উপস্থিত ছিলেন গনমাধ্যমের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। অভিনেতা আফজাল হোসেন বর-কনের আশে-পাশেই ছিলেন। তারকা  ব্যক্তিত্বের মধ্যে ছিলেন লেখক আনিসুল হক, অভিনেত্রী শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দীকি, তারিন, রিচি সোলায়মান, মেহের আফরোজ শাওন।

লাল টুকটুকে লেহেঙ্গা পরে স্টেজে বসে ছিলেন কনে। সবাই তার সঙ্গে ছবি তুলছিলেন। গাঢ় সোনালি রঙের শেরওয়ানি পরে ছিলেন বর। দু’জনের পোশাকই দেশীয় বাজার থেকে কেনা হয়েছে। অফিসার্স ক্লাবের নিচতলায় বর-কনেকে সবাই আশীর্বাদ করেছেন। উপরতলায় খাবারের আয়োজন।

বর নাকিব চৌধুরী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে এমবিএ করছেন। কনে নির্বাচিতা হক একা নর্থ সাউথ থেকে এমবিএ করছেন।

ছবি: নাভিদ ইশতিয়াক তরুর কাছ থেকে পাওয়া।